1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই সিসিটিভি ক্যামেরা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই সিসিটিভি ক্যামেরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || অপরাধ দমন ও সার্বিক নিরাপত্তা জোরদারে প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন এক ধাপে পা রাখল চাঁপাইনবাবগঞ্জ। ‘নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা- নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার’ এই রূপকল্পকে সামনে রেখে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে ৩২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।

সোমবার (২৪ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তির উদ্বোধন করা হয়।

অপরাধ দমন ও নিরাপদ শহর গড়ার লক্ষ্যে জেলা সদরের বিশ্বরোড মোড়, শান্তিমোড়, ফুড অফিস মোড়, বড় ইন্দারা মোড় এবং বারঘরিয়াসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ৩২টি এআই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

পুলিশ সূত্রে জানানো হয়, এই ক্যামেরাগুলো সাধারণ সিসিটিভির চেয়ে অনেক বেশি কার্যকরী। এগুলো শুধু ভিডিও ধারণ করে না, বরং স্বয়ংক্রিয়ভাবে মানুষের মুখাবয়ব, যানবাহনের নম্বর প্লেট এবং যেকোনো সন্দেহজনক আচরণ রিয়েল-টাইমে শনাক্ত করতে পারে। কোনো অনিয়ম বা সন্দেহভাজন ঘটনা ঘটলে তা সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ের মনিটরিং ও নিয়ন্ত্রণ কক্ষে তাৎক্ষণিক সতর্কবার্তা (অ্যালার্ট) পাঠাবে।

ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সার্বক্ষণিক নজরদারি যেমন সহজ হবে, তেমনি অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ঘটনার দ্রুত তদন্তে এটি কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT