1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
হাসপাতালের সামনে নিহতের স্বজনরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মধ্যরাত ১টার দিকে গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে হত্যাকাণ্ডটি ঘটে।

মারা যাওয়া সজিব একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি পরিবহনের শ্রমিক ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা ও গত তিনমাস আগে মাইকেল নামে একজনকে পুলিশে ধরিয়ে দেন সজিব। এনিয়ে পূর্বশত্রুতার জেরে সোমবার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে তার গতিরোধ করেন মাদক কারবারি মাইকেল ও তার ছেলে আকাশসহ ৭/৮ জন। তারা সজিবকে মারধর ও ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা সজিবকে উদ্ধার করে খানপুর ৩০০ শ্যয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড। সার্বিক বিষয় নিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT