1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নাটোরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
নদীতে ডুবে মারা যাওয়া শিশুদের বাড়িতে স্বজন ও এলাকাবাসী

নাটোর প্রতিনিধি || নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম (৭) ও লাম হোসেন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় মারা যায় তারা।

মারা যাওওয়া ফারহান ইসলাম একই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম হোসেন বাবলু হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, বিকেলে বাড়ির পাশের নন্দকুজা নদীতে গোসল করতে নামে ফারহান ও লাম। একপর্যায়ে তারা পানির স্রোতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা অর্জুন হালদার পানিতে নেমে তলিয়ে যাওয়া শিশুদের খোঁজ শুরু করেন। পরে পানির নিচ থেকে একে একে দুজনকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় দুই ব্যক্তি দ্রুত উদ্ধার হওয়া শিশুুদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT