1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রকাশ্যে ইয়াবা সেবন, ৯ জনকে কারাদণ্ড - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

প্রকাশ্যে ইয়াবা সেবন, ৯ জনকে কারাদণ্ড

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ছয় জনকে ছয় মাস এবং তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান ও নয়ন।

পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে নয় জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের পরে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT