1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করা সায়ন আটক - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করা সায়ন আটক

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে
অভিযুক্ত সায়ন

মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত সায়নকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের মল্লিকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। হামলার ওই ঘটনায় মেয়েটির মা-বাবাও আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন সায়ন। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে তার প্রেমিকা স্মৃতি আক্তারের ওপর হামলা চালান। একপর্যায়ে তিনি কুপিয়ে স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে স্মৃতির বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন ছুটে আসেন। সায়ন তাদেরকেও কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু করে। আজ সকালে শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়নকে আটক করে সদর থানা পুলিশ। অভিযুক্ত সায়ন ওই এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, “ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT