1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাবার সঙ্গে শত্রুতা : শিশুর মুখে চাল ভরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে হত্যা: পুলিশ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বাবার সঙ্গে শত্রুতা : শিশুর মুখে চাল ভরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে হত্যা: পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || আশুলিয়ায় বাবার সঙ্গে শত্রুতার জেরে পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আসামি সাইফুল ইসলাম (২৭) হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, শিশু তাসিনের বাবার সঙ্গে আসামি সাইফুল ইসলামের পরিচয় ছিল। একসঙ্গে চলাফেরা করতে গিয়ে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কর্মকর্তা বলেন, আসামির দেওয়া তথ্য ও ঘরের আলামত বিশ্লেষণ করে আমরা জানতে পারি, বাচ্চাটার মুখের ভেতরে চাল ভরে স্কচটেপ দিয়ে মুখ ও নাক পেঁচিয়ে দেওয়া হয়েছিল। তদন্তের সময় আসামির ঘর থেকে স্কচটেপ, ইলাস্টিক ও চাল উদ্ধার করা হয়েছে। যা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতের সঙ্গে মিলে যায়।

তিনি আরো বলেন, আসামি সাইফুল ইসলামকে দুই দফা দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে সাইফুল ইসলাম আদালতে তাসিনকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় প্রাথমিক তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গত ১৯ আগস্ট সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দী শিশু তাসিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। ওই দিনই পরিবারের অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT