1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মেশিনে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মেশিনে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুতে স্বজনদের আহাজারি

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের শৈলকুপায় গরুর জন্য মেশিনে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে মারা যান তারা।

মারা যাওয়ারা হলেন- একই গ্রামের কৃষক অমরেন্দ্র ভৌমিক ও তার স্ত্রী মিনাক্ষী রাণী।

স্থানীয়রা জানান, আজ সকালে মেশিনে গরুর জন্য ঘাস কাটছিলেন অমরেন্দ্র। তার লিকেজ থাকায় পুরো মেশিনটি বিদ্যুতায়িত হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র চিৎকার করলে তাকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনাক্ষী রানী। স্বামীকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক এই দম্পতিকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT