1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাত দিনের মধ্যে বিদেশে পাঠানো দালাল চক্রের তথ্য চাইলেন মন্ত্রী - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সাত দিনের মধ্যে বিদেশে পাঠানো দালাল চক্রের তথ্য চাইলেন মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি || দেশে ও বিদেশে থাকা অবৈধ দালাল চক্রের তথ্য এক সপ্তাহের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি দালালের প্রলোভনে লিবিয়া হয়ে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ তরুণ নিহতের ঘটনায় হওয়া মামলা গুরুত্বসহকারে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ ভ্রমণ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী জানান, বিনামূল্য দেশের ১০ হাজার কর্মী উপহার হিসেবে মালয়েশিয়া নেবে সে দেশের সরকার। এ ক্ষেত্রে অভিভাসন প্রত্যাশীদের কোনো টাকা খরচ হবে না। তাছাড়া সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি হিসবে আগামী ৫ বছরে বৈধ পন্থায় প্রায় এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে বলে জানান তিনি।

দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরীতে হাওরাঞ্চালে বিদেশী ভাষা শেখার প্রশিক্ষণ কেন্দ্র খুলতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন তিনি।

এসময় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, মোহাম্মদ কয়ছর আহমদ, নুরুল ইসলাম, কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট মন্ত্রলায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন আরিফুল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT