1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি || সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাবুর ছেলে ও মোহনপুর সরকারী ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন একটি পর্যটকবাহী নৌকা ভাড়া নেন। তারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়ে লামাগাও বাজারের মসজিদের পাশে মানাই নদীতে নোঙর করে কয়েকজন খাবার কিনতে নামেন; অন্যরা গোসলের জন্য নৌকায় থেকে যান। গোসল শেষে সবাই নৌকায় উঠলেও আব্দুল মাজেদ পিকলু নিখোঁজ হন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ বলেন, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার আগেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই স্থানীয়রা লাশ উদ্ধার করেছে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT