1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি || গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড় সংলগ্ন গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। ঝুটজাতীয় দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT