1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবি: থানা ঘেরাও, যান চলাচল বন্ধ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবি: থানা ঘেরাও, যান চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করেছেন শ্রমিকরা। পাশাপাশি তারা সড়ক অবরোধ করেছেন। ফলে গোটা শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার রাত ৯টার দিকে ৫ আগস্টের একটি মামলায় শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকেই পরিবহন শ্রমিকরা দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ডসহ শহরের সবকটি প্রবেশপথ যানবাহন দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছেন শ্রমিকরা। বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তার মোড়ে মোড়ে বড় বড় বাস রেখে রাস্তা বন্ধ করে দেন। এতে গোটা শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন করছিলেন শ্রমিকরা।

আব্দুস সালাম জামশেদ নামে একজন পরিবহন শ্রমিক বলেন, “শেখ বাদশাকে না ছাড়লে আমরা সড়ক অবরোধ তুলব না। আমরা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই। তাকে না ছাড়লে উত্তরবঙ্গসহ সারা দেশ অচল করে দেওয়া হবে।”

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT