1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
২২ জুন রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী মারা যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি || পদ্মা সেতু উদ্বোধনের পর গত চার বছরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭৪ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর ২৫ জুন ২০২২ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছেন।

২০২৫ সালের ২৯ এপ্রিল শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ব্যক্তি মারা যান

তিনি জানান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দিনদিন যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা । দুর্ঘটনা এড়াতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT