1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়

খুলনা প্রতিনিধি || খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির বন্ধ কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাত ১২টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর বিএনপির ঊর্ধ্বতন নেতারা।”

এদিকে, খুলনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান বলেন, “মধ্যরাতে বন্ধ থাকা ২১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT