1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চরে বিষ প্রয়োগের ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ ৩০টি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

চরে বিষ প্রয়োগের ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ ৩০টি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
অসুস্থ একটি মহিষকে ট্রলারে তুলছেন স্থানীয় লোকজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || পটুয়াখালীর বাউফলে চরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ করা ঘাস খেয়ে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো ৩০টি মহিষ। ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন মহিষগুলোর হতদরিদ্র মালিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলিয়া নদীর মধ্যে জেগে ওঠা লালচরে বছরের পর বছর স্থানীয় গবাদিপশুর খামারিরা উন্মুক্তভাবে মহিষ চরিয়ে আসছেন। চরের সবুজ ঘাস খেয়ে প্রাকৃতিকভাবে গরু ও মহিষ হৃষ্টপুষ্ট হয়।

প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে ওই চরের ঘাস খেয়ে গোয়াল ঘরে প্রবেশের পর কৃষক বাবুল মৃধা, সুমন মাঝি, আসাদুল ফকির, রফিজ মৃধা, রুহুল আমিন, চান্দু খান, বশির ফকির, মিরাজ ফকির, কবির, শাহজাহান, রিপন, শাহিন, সুজন ও জাহাঙ্গীরের ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় রফিজ মৃধার একটি, সুমন মাঝির একটি ও রুহুল আমিনের একটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক। ওই চরে আগে থেকেই বিষ প্রয়োগ করায় মহিষগুলোর মৃত্যু হয়েছে বলে কৃষকদের ধারণা।

চন্দ্রদীপের কৃষক মোস্তফা ফকির বলেন, “আমি ১০ থেকে ১৫ বছর ধরে লালচরে মহিষ পালন করছি। এভাবে কখনো কোনো মহিষের মৃত্যু হয়নি। দুর্বৃত্তরা আগে থেকে বিষ প্রয়োগ করায় ঘাস খেয়ে মহিষগুলোর মৃত্যু হয়েছে।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT