1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী - দৈনিক প্রথম ডাক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের ত্যাগের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য কিছুটা কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ, আমরা এমন অনেক মানুষকে স্মরণ করছি, যারা হয়ত আজ এখানে থাকার কথা ছিল, কিন্তু আমাদের মাঝে নেই।’’

তিনি বলেন, ‘‘যে সকল মানুষ আজ আমাদের মাঝে নেই, তাদের অনুপস্থিতির কারণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ফ্যাসিস্ট অবস্থা থেকে মুক্তি পেয়েছে।’’

শহীদ ও গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের সামনে দেখে আমিও কিছুটা ইমোশনাল বোধ করছি। আমরা আপনাদের আগে বলেছিলাম, স্বাভাবিকভাবেই বড় কিছু অর্জন করতে গিয়ে আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছেন—যারা আমাদের মাঝে আছেন এবং যারা নেই—তাদের সবাইকে আমরা স্মরণ করি।’’

তিনি বলেন, পরিবারের যেসব সদস্য দেশের জন্য ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

তারেক রহমান বলেন, বিভিন্ন বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী বা সময়মতো সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তারপরও সরকার সেই লক্ষ্য থেকে পিছিয়ে যাবে না। সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাদের সবার যে আকাঙ্ক্ষা ছিল, এই সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর।

নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার দাঁড়িয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি তিনি একটু ভিন্নভাবে দেখতে চান।

তিনি বলেন, ‘‘এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা ও সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে শহীদ ও আত্মত্যাগী মানুষগুলোর আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করছে। কাজেই আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ, উদ্দীপনা এবং শক্তির উৎস।’’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যত দিন দেশের মানুষ তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবে, ততদিন এসব পরিবারের সমর্থন ও সহযোগিতা সরকার থেকে পাবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক ব্যক্তি ও পরিবারের অনেকের অবদান রয়েছে। সরকারের সীমাবদ্ধতা থাকলেও এসব মানুষ ও তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

শহীদ ও আত্মত্যাগী পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তারপরও এতটুকু বলতে চাই, আমাদের অবস্থান থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব।’’

অনুষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধার ও আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT