1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT