1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সৌরবিদ্যুতে ঝুঁকলে বাড়তি ৫ কোটি টাকার ঋণ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সৌরবিদ্যুতে ঝুঁকলে বাড়তি ৫ কোটি টাকার ঋণ অভিনয় যে গুনাহর কাজ তা বুঝতে পেরেছে, পপিকে নিয়ে জয় নিজের ফর্মে ফেরার কৃতিত্ব রিয়াদ-ইমরুলকে দিলেন সাব্বির ব্রিজের নিচে বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান, মুখোশধারীদের হামলা সাফজয়ী রজনীর এখন জীবন যুদ্ধে অসহায় হিমায়িত খাদ্য রপ্তানিতে বিশেষ তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা গোবিপ্রবির ৬ বাস অচল, বিআরটিসিতে বাড়তি ব্যয় জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক রাবির সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, সমালোচনা নেপালে প্রাকৃতিক দুর্যোগ : রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের

সৌরবিদ্যুতে ঝুঁকলে বাড়তি ৫ কোটি টাকার ঋণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক || হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের সৌরবিদ্যুতে বিনিয়োগে উৎসাহ দিতে নতুন প্রণোদনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ প্রি-ফাইন্যান্স স্কিমের আওতায় কারখানায় সৌর প্যানেল স্থাপনের জন্য উদ্যোক্তারা মূল প্রকল্প ঋণের বাইরে অতিরিক্ত সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।

একই সঙ্গে দুই বছরের মধ্যে নিজস্ব বিদ্যুৎ চাহিদার অন্তত ১৫ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের অংশ হিসেবে এ সুবিধা চালু করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, হিমায়িত খাদ্য শিল্পে কোল্ড স্টোরেজ ও কোল্ড-চেইন পরিচালনায় বিদ্যুতের ব্যয় তুলনামূলক বেশি। উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে কম সুদে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তাদের সৌরবিদ্যুতের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সুবিধার আওতায় সৌর প্যানেল স্থাপনের জন্য উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ কোটি টাকা অথবা মূল প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশ, যেটি কম, সে পরিমাণ অতিরিক্ত ঋণ নিতে পারবেন। এই অর্থ মূল প্রকল্পের অর্থায়নের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।

৭ শতাংশ সুদে ঋণ
বাংলাদেশ ব্যাংকের এ স্কিম থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে অর্থ পাবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।

স্কিমের আওতায় নতুন কারখানা স্থাপনে সর্বোচ্চ ৩০ কোটি টাকা, বিদ্যমান কারখানার সম্প্রসারণ ও আধুনিকায়নে ২০ কোটি টাকা এবং চলতি মূলধনের জন্যও ২০ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

সংকটে থাকা রপ্তানিকারকরা অগ্রাধিকার পাবেন
সার্কুলারে আরও বলা হয়েছে, চলতি মূলধনের সংকটে যেসব হিমায়িত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি উৎপাদন বন্ধ রেখেছে, তাদের এ তহবিলের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তবে ঋণখেলাপি প্রতিষ্ঠান এবং একই উদ্দেশ্যে ইতোমধ্যে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বা রপ্তানি সহায়ক প্রি-ফাইন্যান্স তহবিল (ইএফপিএফ) থেকে অর্থায়ন নেওয়া প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।

তহবিলের অর্থ পেতে মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ প্রয়োজনীয় সরকারি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগে হিমায়িত খাদ্য খাতে উৎপাদন সক্ষমতা বাড়বে, রপ্তানি প্রতিযোগিতা শক্তিশালী হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও সম্প্রসারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT