1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সম্পাদক আব্দুল্লাহ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সম্পাদক আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ২৬ আগস্ট অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য পদে মলিহা খানম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদ আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিম উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদার সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সবুজ হাসান সহকোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT