1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘জয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে’ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

‘জয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে’

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি || পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “দলের মধ্যে ঐক্যবন্ধ থাকতে হবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের পক্ষে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ, যে কোনো মূল্যে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। এখন এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, “যাদের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে তাদের দায়িত্ব নিয়ে বিজয়ী হতে হবে। অর্থাৎ বিজয়ী হওয়ার মতো সম্ভাবনা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।”

মঙ্গলবার (১ সেপ্টেস্বর) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, “কে কোন ভাইয়ের সঙ্গে চলে এটা কোনো মুখ্য বিষয় নয়। কারণ আমাদের বিপক্ষে যারা কাজ করছে তারা অত্যন্ত সুসংগঠিত। তারা বিএনপিকে নিয়ে সমালোচনা করছে। কিন্তু, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমরা যেভাবে এই ভঙ্গুর অর্থনীতিকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে সমর্থন জানাচ্ছে, তারপর আমরা হোচট খাচ্ছি শুধুমাত্র পারিপার্শ্বিকতার কারণে।”

তিনি বলেন, “অতি বিএনপি সেজে দলের কেউ ক্ষতি করবেন না। আগামীতে নির্বাচনের ব্যাপারে দলের নির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, তাদেরকে আমরা মূল্যায়ন করব। যদি সেখানে দেখা যায়, আমাদের ওই প্রার্থী বিজয়ী হতে পারবে না, তাহলে তার পরে যিনি আছেন তাকে আমরা মূল্যায়ন করব। তবে, ওই নেতাকে দলের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়া হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মী চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত হয় তাহলে এলাকার উন্নয়ন কাজ করতে অনেক সুবিধা হবে।”

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম যুগ্ন আহ্বায়ক শমসের আলী মোহন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT