1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দ. আফ্রিকার বিপক্ষে হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দ. আফ্রিকার বিপক্ষে হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
পচেফস্ট্রুমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল হৃদয়।

খেলাধুলা ডেস্ক || পচেফস্ট্রুমের এই মাঠটা তাওহিদ হৃদয়ের কাছে একেবারে অপরিচিত নয়। ছয় বছর আগে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। এবার সেই একই শহরে, ভিন্ন এক মঞ্চে অনন্য এক মেইলফলক ছুঁলেন হৃদয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিন শেষে ২০৪ রানে অপরাজিত হৃদয়। তার ব্যাটে ভর করে ৫১২ রানের পাহাড়ের জবাবে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৪৭১ রান। প্রোটিয়াদের চেয়ে এখনো ৪১ রানে পিছিয়ে বাংলাদেশ।

শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, হৃদয়ের এই দ্বিশতক তৈরি করেছে ২৩ বছরের অপেক্ষারও অবসান। ২০০৩ সালে পাকিস্তানের প্যাট্রনস ট্রফিতে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। এরপর বিদেশের মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আর কোনো ব্যাটার দ্বিশতকের দেখা পাননি। দীর্ঘ ২৩ বছর পর সেই কীর্তিতে ভাগ বসালেন হৃদয়।

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিশতক করা ব্যাটারদের তালিকাতেও এখন হৃদয়ের নাম। তার আগে এই কীর্তি ছিল মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। মুশফিক ২০১৩ সালে অপরাজিত ২০০ এবং সাকিব ২০১৭ সালে ২১৭ রান করেছিলেন; দুটিই টেস্ট ক্রিকেটে।

হৃদয়ের এই ইনিংসের শুরুটাও ছিল দলের কঠিন সময়ে। আগের দিন ৪ উইকেটে ২০১ রান নিয়ে শেষ করা বাংলাদেশকে টেনে তুলছিলেন হৃদয় ও জাকের আলি। তৃতীয় দিনে সেই জুটি আরও ১৫১ রান যোগ করে। শতকের কাছে গিয়ে জাকের থামেন ৯৪ রানে। জাকের ফেরার পর দায়িত্বটা পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন হৃদয়। একশ পেরিয়েও থামেননি। দেড়শ, তারপর দুইশ, প্রতিটি ধাপ পেরিয়েছেন নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে। ৩৩৯ বলের ইনিংসে ২২টি চার ও একটি ছক্কা মেরে ২০৪ রানে অপরাজিত থাকেন তিনি।

দুইশর মাইলফলকেও পৌঁছান নাটকীয়ভাবে। ১৯৯ রানে থাকা হৃদয় কাইল সিমন্ডসকে কাট করে চার মেরে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। এরপর উদযাপনটাও ছিল দীর্ঘ অপেক্ষার স্বীকৃতির মতো।

তবে শুধু হৃদয় একাই নন, বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দিয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিনও। প্রায় চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেই ১৭১ বলে ৮৭ রান করেছেন তিনি। হৃদয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে এসেছে ১৮৫ রান।

শেষটা অবশ্য বাংলাদেশের জন্য একটু আক্ষেপের। দিনের শেষ হওয়ার মাত্র দুই বল আগে সাইফ উদ্দিন কাইল সিমন্ডসের বলে স্লিপে ক্যাচ দিয়ে থামেন। ফলে সেঞ্চুরি থেকে ১৩ রান দূরেই শেষ হয় তার প্রত্যাবর্তনের ইনিংস।

তবু দিনের শেষ ছবিটা বাংলাদেশেরই। ১৩৯.৫ ওভারে ৬ উইকেটে ৪৭১ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের খুব কাছাকাছি বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT