1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিগত ৪৮ বছরে দেশের সব উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে
মুকসুদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামা ওবায়েদ

গোপালগঞ্জ প্রতিনিধি || বিএনপিকে উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বিগত ৪৮ বছর দেশের সব উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ মানুষের যত কল্যাণ, সব বিএনপির হাত ধরেই হয়েছে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিগত ১৭ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ বিএনপির বহু নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ গড়তে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নয়নের বাংলাদেশ গড়তে হলে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি করতে হবে, উৎপাদনের রাজনীতি করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে।”

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT