1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কতা টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম রোমাঞ্চকর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের নতুন জীবনের সূচনা পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২, আজ উদ্বোধন ৬টির টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রবিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে মিরপুর এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় আজও তারা সড়কে নেমে বিক্ষোভ করছেন।

এর আগে, শনিবার মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরের পাশাপাশি মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ওই দিন আন্দোলনের একপর্যায়ে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT