1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রোমাঞ্চকর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

রোমাঞ্চকর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জয়ী পাকিস্তান টিম

খেলাধুলা ডেস্ক || শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফখর জামান, সাদ বেগ ও আরাফাত মিনহাস।

টস হেরে প্রথমে ব্যাট করে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। ১২৮ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ১৩১ রান করেন কামিন্দু। এছাড়া পবন রত্নায়েক করেন ৭৭ রান।

৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর ফখর জামান ও সাদ বেগ তৃতীয় উইকেটে ১৪৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ৭৫ বলে ১১টি বাউন্ডারিতে ৭৪ রান করে সাদ বেগ আউট হন।

এরপর সালমান আলি আগাকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ফখর। দলীয় ২২০ রানে পাকিস্তানের তৃতীয় উইকেট পড়ার পর মাত্র ১০ রানের ব্যবধানে ফখর ও সালমানও ফিরে গেলে আবার চাপে পড়ে দলটি।

তবে আরাফাত মিনহাস ও হাসান নওয়াজের ৯৪ রানের জুটি পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যায়। জয়ের জন্য যখন মাত্র ২ রান প্রয়োজন, তখন পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি ছক্কা মেরে ৯ বল হাতে রেখেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের হয়ে ফখর জামান ৯৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আরাফাত মিনহাস ৩১ বলে তিন চার ও চার ছক্কায় করেন ৬১ রান। হাসান নওয়াজ ৪৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে শ্রীলংকার শুরুটাও ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৮৭ রান যোগ করেন আভিস্কা ফার্নান্দো ও কুশাল মেন্ডিস। আভিস্কা ৩৮ রান করে আউট হওয়ার পর কামিন্দু মেন্ডিস ও পবন রত্নায়েক তৃতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন।

ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। ২৫৫ রানে তিনি আউট হওয়ার আগে ১২৮ বলে ১৩১ রান করেন। এরপর পবন রত্নায়েকের ৬৫ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩২৫ রানের সংগ্রহ পায় শ্রীলংকা।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ দুটি করে উইকেট নেন। আগা সালমানও নেন দুটি উইকেট।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল ছিল ইংল্যান্ড। চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায় তারা। শ্রীলংকার বিপক্ষে ৪২৯ রান করেও হারের মুখ দেখেছিল ইংল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT