নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আনম সাইফুল ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।