1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে অবরোধ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে অবরোধ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি || শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় নগরের চৌহাট্টা পয়েন্টে ইনকিলাব মঞ্চ সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়।

অবরোধ কর্মসূচিতে আসা শিক্ষার্থী মীর লুৎফুর বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ভাই ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এ কারণেই এই অবরোধ।

এ ছাড়াও কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT