1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সুনামগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার দেখা হয়েছে
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস।

সুনামগঞ্জ প্রতিনিধি || সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী এনা পরিবহনের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালকসহ পাঁচ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের ভুইগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জকলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিল এনা পরিবহনের একটি বাস। সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে ভুইগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। এনা পরিবহনের বাস চালকসহ ৫ থেকে ৬ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠায় উদ্ধারকারী দল। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান ওসি সুমন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT