1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খোকন দাস হত্যা মামলায় গ্রেপ্তার ৩ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সান্ত্বনা বার্তা নিয়ে বাবা হারানো মেসির পাশে রোনালদো ট্রাম্পকে প্রভাবিত করতে গুপ্তহত্যার হুমকির তথ্য দিয়েছিল ইসরায়েল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকার উদ্যোগ নিয়েছে সরকার রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত বালুমহালে সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল কুষ্টিয়ায় জোড়া লাগা যমজ শিশু দুটি মারা গেছে ‘লগান’ সিনেমার আমিরের সেই নায়িকা এখন কী করেন? লাঞ্চে আগে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে মার্কিন যুদ্ধজাহাজের নাবিকরা যে ১০ কারণে রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল

খোকন দাস হত্যা মামলায় গ্রেপ্তার ৩

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার দেখা হয়েছে
রবিবার রাতে সংবাদ সম্মেলনে র‌্যাব-৮-এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন কথা বলেন।

শরীয়তপুর প্রতিনিধি || শরীয়তপুরের ডামুড্যায় খোকন দাস হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮-এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

র‍্যাব জানায়, গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের বাসিন্দা খোকন দাস। চিনে ফেললে হামলাকারীরা তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যাচেষ্টায় চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে খোকন দাস মারা যান। ঘটনার পরপরই গা ঢাকা দেন অভিযুক্তরা।

এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান, সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদারের বিরুদ্ধে থানায় মামলা করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

টাকা ছিনিয়ে নিতে অভিযুক্তরা খোকন দাসকে হত্যা করেছে বলে জানিয়েছেন র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT