1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিয়ের ৬ মাস পেরোনোর আগেই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

বিয়ের ৬ মাস পেরোনোর আগেই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে
রণজয় বিষ্ণু, শ্যামৌপ্তি মুদলি

বিনোদন ডেস্ক || ভালোবেসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার। এ নিয়ে টলিপাড়া এখন সরগরম।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক মাস ধরে রণজয়-শ্যামৌপ্তির মধ্যে সমস্যা চলছে। তারা এখন আলাদা থাকছেন। মা-বাবার কাছে ফিরে গিয়েছেন শ্যামৌপ্তি।

শ্যামৌপ্তি

অন্য একটি গণমাধ্যম জানিয়েছে, গত একমাস ধরে রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায় উড়ছে। শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তাদের সেভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না। যদিও মাসখানেক আগে আর্টিস্ট ফোরামের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা দিয়েছিলেন তারা। কিন্তু তারপর আর এই নবদম্পতিকে দেখা যায়নি। হঠাৎ কেন এমন গুঞ্জন চাউড় হয়েছে তা অজানা।

বিচ্ছেদের চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন রনজয়। গণমাধ্যমটির পক্ষ থেকে রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, ফোন ধরেননি তিনি। অন্যদিকে, একটি সংবাদমাধ্যমকে শ্যামৌপ্তি সাফ জানিয়ে দিয়েছেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

বলে রাখা ভালো, চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রণজয়-শ্যামৌপ্তি। দুই পরিবারের সদস্য ছাড়াও টলিউডের একঝাঁক তারকা বিয়েতে উপস্থিত ছিলেন।

শ্যামৌপ্তি

২০১৫ সালে ‘চোখের বালি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে শ্যামৌপ্তির। তারপর ‘পটল খেলার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ধ্রুবতারা’, ‘ঘুড্ডি’সহ অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘ঘুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন রণজয়-শ্যামৌপ্তি। বড়পর্দায়ও পা রেখেছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT