1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কতা টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম রোমাঞ্চকর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের নতুন জীবনের সূচনা পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২, আজ উদ্বোধন ৬টির টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে
ছবিঃ প্রতীকী

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। একটি অজ্ঞাত দ্রুতগামী যান মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার পরপর মোটরসাইকেলের দুই আরোহী সুমন (২৫) এবং ইমন (২২) ঘটনাস্থলে মারা যায়। তারা দুজনেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন নিহতের তথ্য জানান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি বর্তমানে থানায় আছে।

যে অজ্ঞাত যান মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT