1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচনি পরিবেশ বজায় রাখতে মাঠ প্রশাসনে ইসির চিঠি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নির্বাচনি পরিবেশ বজায় রাখতে মাঠ প্রশাসনে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল গত ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, উল্লিখিত সময়সীমার বাইরে কোনো ধরনের কর্মকাণ্ডে যেন নির্বাচনি পরিবেশ বিঘ্নিত না হয়। আচরণ বিধিমালার শর্ত মেনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, ধর্মীয়, সামাজিক ও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পূর্বানুমতি বা সম্মতি গ্রহণ করা বাধ্যতামূলক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT