1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
নির্বাচন কমিশন ভবন

নিজস্ব প্রতিবেদক || জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার থেকে এখতিয়ারের বাইরে নাগরিকদের তথ্য সংগ্রহের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পৃথক চিঠিতে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

তারা হলেন- পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী কামনা রানি সরকার, কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এ ছাত্তার, রমনা থানা নির্বাচন কার্যালয়ের মো. আশিকুর রহমান এবং তালতলী উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মচারী মো. জাকির হোসেন সোহেল।

ইসি সূত্র জানায়, তাদের বিরুদ্ধে জাতীয় তথ্যভাণ্ডারের সার্ভার থেকে দায়িত্ব ও এখতিয়ারের বাইরে এনআইডি-সংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই ধরনের অভিযোগে আরো ৩৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এদিকে আরো ১০ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এনআইডি তথ্যভাণ্ডারে নাগরিকদের ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফলে এখতিয়ারের বাইরে এসব তথ্য সংগ্রহ বা ব্যবহারের অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে ইসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT