1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকার পল্টন দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাকার পল্টন দেশের সবচেয়ে ‘ধনী’ এলাকা

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৯৩ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || দেশের সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। এ থানায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে কম।

সেখানে মাত্র ১ শতাংশ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জরিপের ফল প্রকাশিত হয়।

দারিদ্র্য মানচিত্রের পরিসংখ্যানে দেশব্যাপী অর্থনৈতিক বৈষম্য তুলে ধরা হয়েছে। দারিদ্র্য মানচিত্র অনুযায়ী, দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর। সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার।

এর মধ্যে মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। আর ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ।

বিবিএসের মানচিত্র অনুযায়ী, ঢাকা জেলার সামগ্রিক দারিদ্র্য হার ১৯ দশমিক ৬ শতাংশ, আর জাতীয় দারিদ্র্য হার ১৯ দশমিক ২ শতাংশ। গ্রামীণ এলাকায় দারিদ্র্য হার ২০ দশমিক ৩ শতাংশ, যেখানে শহুরে দারিদ্র্য হার ১৬ দশমিক ৫ শতাংশ।

বরিশাল বিভাগে দারিদ্র্য হার দেশের মধ্যে সবচেয়ে বেশি, যা ২৬ দশমিক ৬ শতাংশ। বিভাগের মধ্যে দারিদ্র্য কম চট্টগ্রামে, মাত্র ১৫ দশমিক ২ শতাংশ। জেলার মধ্যে ধনী নোয়াখালী, যেখানে দারিদ্র্যের হার মাত্র ৬ দশমিক ১ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT