1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নুর মাইর খায়, আদরও পায়: প্রিন্স মাহমুদ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নুর মাইর খায়, আদরও পায়: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে একান্নবর্তী পরিবারের ছোট ছেলের সঙ্গে তুলনা করেছেন।

প্রিন্স মাহমুদ লেখেন ‘‘নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়; আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।’’— প্রিন্স মাহমুদ পুরনো এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করে লিখেছেন ‘‘বেশ কয়েক বছর আগের এইটা।’’

সম্প্রতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপরেই পুরনো পোস্ট সামনে এনেছেন প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদের ওই পোস্টের কমেন্ট বক্সে মোহাম্মদ সোহরাব হোসাইন নামের একজন লিখেছেন, ‘‘নুরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।’’

এনামুল হোসেন আনন্দ নামের একজন লিখেছেন, ‘‘জ্ঞানী লোকের ধারণা বাস্তবের কাছাকাছি।’’

রাজনৈতিক নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত লেখেন প্রিন্স মাহমুদ। ডাকসু নির্বাচন থেকে শুরু করে জুলাই সনদ—সব কিছু নিয়েই সরব তিনি।

এর আগে একটি পোস্টে প্রিন্স মাহমুদ দলকানা মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘দলকানা মানুষ মাত্রে ভয়ঙ্কর। এরা নিমিষে ভাই-বন্ধুকে শত্রু ভাবতে শুরু করে। কোনো দলকানা শিল্পী সে জামাত আ লীগ বি এন পি এন সি পি যে দলেরই হোক ফ্রেন্ডলিস্টে না থাকুক। দলকানা মানুষগুলো দিন দিন মনুষত্ব হারিয়ে পশুত্বকেই বরণ করছে যেন…’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT