1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে।

অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে।

শুধু ভক্তরাই নয়, চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন- অপু বিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন— “অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।”

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। আবার অনেকে ঠাট্টাও করেছেন।

কারণ, মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে। সেখানে এই নায়িকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT