1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে হানিয়ার আড্ডা, খেলেন ঝালমুড়ি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে হানিয়ার আড্ডা, খেলেন ঝালমুড়ি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতি‌বেদক || ঢাকায় এসে ঝালমুড়ি আর ফুচকার প্রেমে পড়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকা আসেন তিনি। পৌঁছেই ফেসবুকে বাংলায় লেখেন, “আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?”— সঙ্গে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা হানিয়াকে ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দেন।

শুক্রবার সকালে হানিয়া হাজির হন পুরান ঢাকার নবাববাড়ি আহসান মঞ্জিলে। সেখানে তার সঙ্গী হন নাঈম-শাবনাজ দম্পতির বড় মেয়ে নামিরা নাঈম। নামিরা নবাববাড়ির মেয়ে জানতে পেরে হানিয়া উচ্ছ্বাস প্রকাশ করেন। শুরু হয় জমজমাট আড্ডা।

নামিরা জানান, একটি শুটিংয়ের জন্য শুক্রবার ভোর সাড়ে ৫টায় আহসান মঞ্জিলে আসেন হানিয়া আমির। এ সময় নাগা মরিচের ঝালমুড়ি দিয়ে নাস্তা সারেন হানিয়া। নামিরা নাঈম বলেন, “হানিয়া খুব ঝাল খেতে পারে। অবাক করার মতো! সে শুটিং সেটে এসেছিল খালি পেটে। এসেই নাগা মরিচের ঝালমুড়ি খেয়ে নিল। বেশ আনন্দ নিয়েই খেয়েছে। ফুচকাও খেয়েছে তিন-চারটি নাগা মরিচ দিয়ে। আমাদের তো ঝাল দেখলেই চোখে পানি আসে, কিন্তু হানিয়ার জন্য সব স্বাভাবিক!”

নামিরা আরও বলেন, “ঢাকার আহসান মঞ্জিলে রাফসান দ্য ছোটভাই হানিয়াকে নিয়ে একটি ভ্লগিংয়ের শুটিং করেন। তিনিই আমার সঙ্গে যোগাযোগ করে যেতে বলেন। হানিয়ার সঙ্গে পরিচিত হয়ে আনন্দ পেয়েছি। আমি নবাববাড়ির মেয়ে জেনে খুব আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানে আমাদের অনেক আত্মীয়স্বজন ও জনপ্রিয় ব্যক্তিত্বদের সম্পর্কে জেনে অবাক হয়েছেন তিনি। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক, তাদের নিয়েও আলাপ হলো।”

নামিরা আরো বলেন, ‘‘হানিয়াকে সামনাসামনি দেখা চমৎকার অভিজ্ঞতা। তিনি প্রাণখোলা, বন্ধুসুলভ একজন মানুষ।’’

আগামীকাল (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT