1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

সাভার প্রতিনিধি || ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত দুইজনের নামই মনির হোসেন। একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে, অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি প্রথমে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর সেটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT