1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিয়ামের সঙ্গী সাবিলা নূর - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিয়ামের সঙ্গী সাবিলা নূর

বিনোদন প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে
সিয়াম আহমেদ, সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক || ছোট পর্দার অভিনেত্রী, বড় পর্দায় যিনি অভিষেক করেছিলেন শাকিব খানের বিপরীতে—সেই সাবিলা নূর এবার ফিরছেন সিয়ামের নায়িকা হয়ে। তার অভিনীত নতুন সিনেমার নাম ‘রাক্ষস’। সিনেমাটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়।

এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। শাকিবের সঙ্গে পর্দা শেয়ার করার পর এবার সিয়ামের সঙ্গে নতুন জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। জানা গেছে, সাবিলা ইতোমধ্যেই ‘রাক্ষস’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, খুব শিগগির সংবাদ সম্মেলন করে নায়ক-নায়িকাসহ অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে।

মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান, তার বিপরীতে ছিলেন কলকাতার ইধিকা পাল। তবে দ্বিতীয় সিনেমা ‘রাক্ষস’-এ তিনি দেশি নায়িকা বেছে নিলেন। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT