1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব: চমক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব: চমক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

নিজস্ব প্রতিবেদক || ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মডেলিং ও অভিনয়ই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন তিনি। সমকালীন নানা বিষয়ে নিজের মতামত শেয়ার করতে দেখা যায় তাকে। এবার ক্রিকেট নিয়ে লিখলেন এই তারকা অভিনেত্রী।

এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল সম্ভাবনা ঘিরে ফেসবুকে এক উচ্ছ্বসিত পোস্ট দিয়েছেন চমক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছে টাইগাররা। এর আগেই নিজের প্রত্যাশা জানিয়ে চমক লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাব। বাংলাদেশ বনাম পাকিস্তান।”

তার এই পোস্টে ভক্তরাও যোগ দিয়েছেন উচ্ছ্বাস নিয়ে। একজন লিখেছেন, “আজ জিতবে ইনশাআল্লাহ।” আবার কেউ মন্তব্য করেছেন, “বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজ হারাতেই হবে।”

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। জয় পেলে ফাইনালে জায়গা নিশ্চিত করবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই পাবে ফাইনালের টিকিট। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT