1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের ৬ জন আহত, মানবাধিকার কর্মী পান্না হাসপাতালে চিকিৎসাধীন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডান-আমিরাতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ তিন জেলায় উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ উন্নয়ন প্রকল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবিধান সংশোধন কমিটিতে নেই বিরোধী দল, সভাপতি পদে সমঝোতা হয়নি ব্যাটারি কোম্পানির ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি পর্যটক ও জেলেদের জন্য খুলছে সুন্দরবন আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ বিক্রি করে দেওয়া সেই মুসা ফিরলো দাদা-দাদির কোলে

জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের ৬ জন আহত, মানবাধিকার কর্মী পান্না হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরের রামগতিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব চরসিতা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্ব চরসিতা গ্রামের বাসিন্দা সহকারী শিক্ষক মোক্তার আহমেদ ও প্রতিবেশী নুরুল আলম, আব্দুল মজিদ ও হাসানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

আহতদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোক্তার আহমেদ, তাঁর পরিবারের সদস্য সুলতানা আক্তার পান্না ও মেয়ের জামাই মীর সাব্বির রয়েছেন। তাঁদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মানবাধিকার কর্মী সুলতানা আক্তার পান্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে নোয়াখালী সরকারি হাসপাতাল এবং পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ বিষয়ে মোক্তার আহমেদ বলেন, ‘জমির মালিকানার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমাদের ওপর হামলা চালায়। আমার পরিবারের তিনজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অন্যদিকে অভিযুক্ত পক্ষের একজন সদস্য হাসান দাবি করেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তাঁদের পক্ষের লোকজনও আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা আলম হোসেন জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে এ বিরোধ চলে আসছিল। বিষয়টি এলাকায় উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT