1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাষ্ট্র কাঠামোর সবক্ষেত্র ফ্যাসিবাদমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

রাষ্ট্র কাঠামোর সবক্ষেত্র ফ্যাসিবাদমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাষ্ট্র কাঠামোর সবক্ষেত্র ফ্যাসিবাদমুক্ত করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।”

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। নির্বাচনকে সামনে রেখে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ আলহাজ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি অংশ নেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করবেন।

প্রস্তুতিমূলক সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT