1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছেলের জন্মদিনে ফেসবুকে আবেগী বার্তা দিলেন অপু বিশ্বাস - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ছেলের জন্মদিনে ফেসবুকে আবেগী বার্তা দিলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে
অপু বিশ্বাস, আব্রাম খান জয়

নিজস্ব প্রতিবেদক || ঢালিউড কুইন অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর আজ জন্মদিন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় জয়। দেখতে দেখতে নয়টি বছর পেরিয়ে আজ সে দশে পা রাখলো। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত পেরিয়ে ১২টা বাজতেই ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে আপলোড করেন দুটি ছবি—একটিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসা অবস্থায় দেখা যায়, অন্যটিতে রয়েছে জন্মদিনের কেক। ক্যাপশনে জয়কে উদ্দেশ করে অপু লেখেন, ‘‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য।”

অপু বিশ্বাস আরও যোগ করেন, ‘‘তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।”

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপন সংসারের পর ২০১৬ সালে জয় জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT