1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ আকবর - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক || বাংলাদেশের সংগীত ভুবনে ঝড় তোলা আসিফ আকবর এবার ভিন্ন মঞ্চে। মাঠ থেকে গান, সেখান থেকে সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে—জীবনের আরেকটি রঙিন অধ্যায় শুরু হলো তার।

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সময়সীমা শেষ হওয়ার আগেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসিফ আকবর।

শুধু আসিফ নন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরীর প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হয়েছেন।

তবে সবচেয়ে বড় চমক ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী—বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু।

সংগীত জগতের তারকা থেকে ক্রীড়া সংগঠক—আসিফ আকবরের এই যাত্রা নিঃসন্দেহে এক অন্যরকম। এক সময় যিনি মঞ্চ মাতাতেন গানে, এখন তিনি যুক্ত হলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী মঞ্চে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT