1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আঁখির অতিথি সৈয়দ আবদুল হাদী - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আঁখির অতিথি সৈয়দ আবদুল হাদী

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে
আঁখি আলমগীর, সৈয়দ আবদুল হাদী

বিনোদন প্রতিবেদক || আজ থেকে আইজ অন স্টুডিওর ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো ‘আঁখির গল্প’-এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হচ্ছে। রাত ১০টায় প্রচার হবে এই শোয়ের প্রথম পর্ব। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী।

দ্বিতীয় সিজনের পরিকল্পনা জানিয়ে আঁখি আলমগীর বলেন, “প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এই সিজনে আমি এমন সব মানুষদের সাথে আড্ডা দিব যারা আমাদের আইডল।”

সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশি সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগত।

আঁখির সঙ্গে তার গল্প দেখতে আইজ অন স্টুডিও চ্যানেলে সবাইকে চোখ রাখতে বলেছেন এই কিংবদন্তি শিল্পী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT