1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গান ছাড়ার পেছনের কারণ জানালেন তাহসান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গান ছাড়ার পেছনের কারণ জানালেন তাহসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
সংগীতশিল্পী তাহসান খান

বিনোদন ডেস্ক || শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন। কিছুদিন আগে সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দেন এই শিল্পী। অস্ট্রেলিয়ায় একটি লাইভ কনসার্টে তাহসান জানান, ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দেন তাহসান। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনি বর্তমানে আলোচনার কেন্দ্রে আছেন। আমরা সবাই জানি, গান থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমি নিশ্চিত, আপনার ভক্তদের হৃদয় ভেঙে গেছে। আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান? এটাই কী আপনার চূড়ান্ত সিদ্ধান্ত?

এ প্রশ্নের জবাবে তাহসান খান বলেন, “আমি নিশ্চিত নই যে, এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ। কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয়—আমি কী বলছি। তবে একটি বড় বিষয় বলব, অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন, ‘সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছ?’ আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি।”

খানিকটা ব্যাখ্যা করে তাহসান খান বলেন, “আমার ভাইয়ের কথা ছিল, ‘যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে।’ সো আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে। কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’ এর মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে।”

ভুলে যাওয়ার ক্ষতর চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া শ্রেয় বলে মনে করেন তাহসান। তার ভাষায়, “আমার মনে হয়েছে, আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের ভালোবাসাটা পাব। কারণ আমি দেখেছি, অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারটায় যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। সুতরাং ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই ভালো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT