1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে
সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় মারা যান

রাজশাহী প্রতিনিধি || সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‍“ছুটির দিনে দুই শিক্ষক মাছ ধরার সরঞ্জাম নিয়ে স্কুটিতে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। স্কুটি চালাচ্ছিলেন আসাদুজ্জামান বাদশা, তার পেছনে ছিলেন শিব শংকর রায়। সকালে দুর্ঘটনা ঘটায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। তাই কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্কুটির পেছনের চাকা ফাটা অবস্থায় পাওয়া গেছে।”

তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত আসাদুজ্জামানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT