1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের উদ্যোগে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিলে সচিবালয় লিংক রোডে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’ দালালদের টালবাহানা চলবে না চলবে না’ এমন স্লোগান দেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর আন্দোলন পরিষদের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “সরকার সাত কলেজকে নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো আইন জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আর শিক্ষা নিয়ে বাণিজ্য করতে দেওয়া হবে না।”

ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তার সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের সাত কলেজ নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ বাস্তবায়ন করতে হবে। তা নাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, অংশীজনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি প্রদান। চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্তীকরণের মাধ্যমে ঢাকেবির শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশে স্বীকৃতির নিশ্চয়তা প্রদান। অধ্যাদেশ জারির পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে ভিসি, রেজিস্টারসহ সকল গুরুত্ত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়ে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু করা। এছাড়া, সাধারণ শিক্ষার্থীদের ফেল করানো ও ক্যারিয়ার ধ্বংসের হুমকি, ভয়ভীতি প্রদর্শনকারীদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা।

২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তখন থেকেই সংকট ছিল। চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীর দাবি আর আন্দোলনের মুখে গত ২৬ মার্চ সরকার ঢাকার সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT