1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার জন্য হাতে উঠেছে সম্মানজনক পুরস্কারও। তাহসানের সঙ্গে গাওয়া গান হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন—ফারিণ। নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে গড়ছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফারিণ জানান, “আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।”

একই সঙ্গে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য কী নাম প্রস্তাব করা যায়। এরপর থেকেই মন্তব্যের ঘরে চলছে নামের ঝড়। জানা গেছে, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন ফারিণ।

একটি সূত্র জানায়, এই ব্যানারে প্রথম প্রজেক্ট হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকবে ফারিণের নিজের গাওয়া গান। এটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।

ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফারিণ বলেন, “এখনো এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।”

কিছু দিন ধরে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন ফারিণ। কারণ ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, “সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি।”

এ যেন নতুন পথচলার প্রস্তুতি—অভিনেত্রী থেকে প্রযোজক, নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন ফারিণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT