1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহীতে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাজশাহীতে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে
বাগসারা মোড় এলাকায় ধানখেত মরদেহটি উদ্ধার করা হয়।

রাজশাহী প্রতিনিধি || রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। আপাতত তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। স্থানীয়দের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম জানান, সিআইডি আলামত সংগ্রহ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT