1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোম নিক্ষেপের অভিযোগ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি প্রবাসী শ্রমিক নির্যাতনে সরকারের কার্যকর ভূমিকা নেই: সাইফুল হক ওয়াসার কাজে গতি না এলে ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারের পর যা বললেন মেজর (অব.) নাসির Arrivano i Daily Deals: Winnita Casino Propone Bonus Speciali per l’Italia ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ইউএনও প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি ১১ দলের সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২২৬৩৬ যাত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে নির্দেশনা নতুন পে-স্কেলে জন্য ব্যাংক থেকে আরো ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোম নিক্ষেপের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সূয়াপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সূয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোম নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে, এতে ব্যাংকটির কোনো ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি। বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বাজারের একটি দোতলা ভবনে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়।

ব্যাংকটির বিপরীত পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ফুটেজে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে আসা দুইজন সন্ত্রাসী গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনাটি দেখতে পেয়ে, নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভান। তবে, এতে কোনো ক্ষতি হয়নি।

বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। আশপাশের লোকজন ডাকাডাকি করেন তিনি। সবাই মিলে আগুন নেভান। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এরমধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। আজকে ভোর সাড়ে ৪টার দিকে সূয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT