1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি প্রবাসী শ্রমিক নির্যাতনে সরকারের কার্যকর ভূমিকা নেই: সাইফুল হক ওয়াসার কাজে গতি না এলে ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারের পর যা বললেন মেজর (অব.) নাসির Arrivano i Daily Deals: Winnita Casino Propone Bonus Speciali per l’Italia ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ইউএনও প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি ১১ দলের সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২২৬৩৬ যাত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে নির্দেশনা নতুন পে-স্কেলে জন্য ব্যাংক থেকে আরো ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে
আগুনে দোকানের সাইনবোর্ড পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি || গাজীপুরের কালিয়াকৈর উপজেলা রাখালিয়াচালা এলাকায় বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে দশটার সময় সিলিন্ডারের গ্যাসের আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন, একই এলাকার আলী হোসেন (২৫), মোতালেব হোসেন (৩৫), শফিকুর রহমান (৩৪) শামীম আহমেদ (৩০), আশিক (২৫) ও আনু মিয়া (২৪)।

এদের মধ্যে আনু মিয়া ও আলী হোসেন নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্ক শপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হন। সেসময় দোকানে কিছু মালামাল ও সাইনবোর্ড পুড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে তানহা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, “কেউ এ বিষয়টি আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT